ডিপিডিসির আওতাধীন এলাকায় আজ ২৬ সেপ্টেম্বর (সোমবার) কোনো লোডশেডিং হবে না। গ্রাহকরা সারাদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। যদিও লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: যত দোষ সেপ্টেম্বরের
গত কিছু দিনের ধারাবাহিকতায় সোমবারও শিডিউল দেয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই মুহূর্তে ডিপিডিসির আওতাধীন এলাকায় কোনো লোডশেডিং নেই।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির মতো ডিপিডিসিও গত ১৯ জুলাই থেকে নিয়মিত শিডিউল করে লোডশেডিং কার্যক্রম চালু রেখেছে। কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেয়া হচ্ছে।

