সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়া ঢাকায় পৌঁছেছে। তার সঙ্গে বাংলাদেশে এসেছেন নির্মাতা ডেভিড হ্যানসন।
আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনেই সোফিয়া উপস্থিত থাকবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
এর আগে ‘সোফিয়া’কে সৌদি আরব নাগরিকত্ব দেয়ার পর সেখানে তীব্র বিতর্ক শুরু হয়। এই রোবট একজন সৌদি নারীর চেয়েও বেশি অধিকার ভোগ করছে কিনা সেটা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে। সৌদি আরবের রিয়াদ নগরীতে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে এই রোবটটি প্রদর্শন করা হয়েছিল। প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতটাই মুগ্ধ হন যে সেখানে সাথে সাথেই এটিকে সৌদি নাগরিকত্ব দেয়া হয়।
কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন একজন সৌদি নারীর তুলনায় কিভাবে ‘সোফিয়া’ এত বেশি অধিকার ভোগ করছে।
রোবট নারী ‘সোফিয়া’র ছবি এরপর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়। বাংলাদেশের প্রতিমন্ত্রী বলছেন, সোফিয়াকে নিয়ে তাদের দুইটি সেশন হবে।
তিনি বলছিলেন “প্রথম সেশনে আমাদের পলিসি মেকার যারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন তাঁরা এবং সাংবাদিকদের সাথে তার একটা ইন্টার্যাকশন (মিথস্ক্রিয়া) করে দেয়ার ব্যবস্থা করা হবে। দ্বিতীয় সেশনে আমাদের যারা তরুণ অ্যাপ ডেভেলপার, গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, উদ্ভাবক এদের সাথে আলাপ হবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন”।
আরও পড়ুন; সন্ত্রাসী কনটেন্ট অপসারণে ফেসবুকের অগ্রগতি
জানুয়ারিতে আসছে ফোর-জি
বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ মার্চে
এখন বিটকয়েনের দাম ১০ হাজার ডলার!
বাংলাদেশে আসছে নারী রোবট ‘সোফিয়া’
