ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট




আজ শনিবার সকাল ৭টা ৫২ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা।
এবছর সৌদি আরব সরকার নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত কোনো হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না বলে জানান শাকিল মেরাজ।
হজ গমনেচ্ছুদের জন্য সাউদিয়া এয়ারলাইন্স থেকে ৪৬ হাজার ৭৫৫টি এবং বাংলাদেশ বিমান থেকে ৫১ হাজারের বেশি টিকিট ইস্যু করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় ইতোপূর্বে জানিয়েছে।
বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সাউদিয়া ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে।
আগামী ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন করেন। ১৪ জুলাই শুরু হয়ে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট।