সাবেক এমপি ফজলে নুর তাপসের সিটি নির্বাচনে মেয়র হওয়াতে ঢাকা- ১০ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এবার সেই আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন।
আজ শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়।
এছাড়াও মনোনয়ন বোর্ডের সভায় দেশের বাকি চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থীদেরও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বাকি চার আসনের মধ্যে বগুড়া-১ আসনে শাহাদরা মান্নান, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, যশোর-৬ আসনে শাহিন চাকলাদার এবং বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন মনোনয়ন পেয়েছেন।

