তবে কি বাস্তবেই রয়েছে হ্যারি পটারের ডোবি?


paperslife

ভিনগ্রহে প্রানী আছে কি নেই থাকলেও তা কেমন এ নিয়ে যেন আমাদের জল্পনাকল্পনার শেষ নেই। অনেক সিনেমাতেই কাল্পনিক ধারণা নিয়ে তৈরিকৃত এলিয়েন তথা ভিনগ্রহের প্রানী তুলে ধরা হয়।

তবে কি এবার সত্যিই পৃথিবীর মাটিতে এলিয়েন নেমে এলো? যুক্তরাষ্ট্রের নাগরিক ভিভিয়ান গোমেজের বাসার সিসিটিভি ফুটেজে নাকি এক অদ্ভুত প্রানীকে দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।

এরই মধ্যে অদ্ভুত দেখতে সেই প্রানীর ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সর্বত্র। সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন ওই নাগরিক ভিভিয়ান গোমেজ একটি ভিডিওচিত্র প্রকাশ করেছেন যেটি তার বাসার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা।

যাতে দেখা যাচ্ছে, দেখতে অনেকটা প্রানীর মতোই কিছু একটা ভিভিয়ানের গাড়ির পাশ দিয়ে দুলে দুলে হাঁটছে। এটি অনেকটা হ্যারি পটার সিরিজের চলচ্চিত্রে দেখানো কল্পিত প্রাণী ‘এলফ’-এর মতো।

ভিভিয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি আপলোড করেন। তারপরেই এটি ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার মাধ্যমে সাড়া জাগিয়ে তোলে।

খুব অল্প সময়ের মধ্যেই এই ভিডিওটি ফেইসবুকে ৯০ লাখ বার দেখা হয়েছে। পাশাপাশি ভিডিওটি টুইটারেও আপলোড হয় এবং বর্তমানে এটি ৩ কোটি বার দেখা হয়েছে।

এ বিষয়ে ভিভিয়ান গোমেজ ফেইসবুকে লিখেছেন, ‘গত রোববার ভোরে ঘুম থেকে উঠে আমি বাসায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছিলাম। হঠাৎ দেখি এই প্রাণীটি গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। প্রথমে আমি সদর দরজার ওপরে লাগানো ক্যামেরায় এর ছায়া দেখতে পেয়েছিলাম, পরে অন্য ক্যামেরায় পুরোটা দেখি। কেউ কি তাঁদের ক্যামেরায় কখনো এমন কিছু দেখেছেন?’

অন্যদিকে ভিভিয়ান এমনটাও বলেছেন যে অজানা কোনো কারনে অন্য দুটি ক্যামেরায় প্রানী দুটির ছবি দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টুইটারে এই ভিডিওটি রীতিমত তোলপাড় সৃষ্টি করছে।

কারো কারো দাবী যে ভিডিওটি মিথ্যাভাবে সাজানো। কিন্তু তাদের পালটা জবাব দিয়ে ভিভিয়ান বলেছেন ভিডিওটি শতভাগ সঠিক এবং এতে কোনো গ্রাফিক্সের কারসাজি নেই।

‘হ্যারি পটার সিরিজের কল্পিত প্রাণী (এলফ) ‘ডোবি’কেই নাকি দেখা গেছে ভিভিয়ানের ভিডিওতে!’ এমনটাই দাবী জানাচ্ছেন বেশীরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। পাশাপাশি কেউ কেউ আবার হাজির করছেন নানা তত্ত্ব।

ভিডিওটি

https://youtu.be/5aguPZEdJKk