তামিমকে আউট করতে চান মুশফিক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়া নিয়ে তাদের মধ্যে চলে এক মধুর প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় লাভবান হয় বাংলাদেশই।

তবে তামিমকেই সেরা মনে করেন মুশফিক। সেরা ব্যাটসম্যানের চেয়ে সর্বোচ্চ রানের তালিকায় তার চেয়ে এক রান হলেও এগিয়ে থাকতে চান তিনি। সেই সঙ্গে নিজের বোলিংয়ে একবার হলেও ড্যাশিং ওপেনারকে আউট করতে চান মিস্টার ডিপেন্ডেবল।

গতকাল সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ডাবল সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

মুশফিক বলেন, আমি নিজেও আমার ব্যাটিংয়ের ভিডিও বা হাইলাইটস দেখি। কিন্তু আমার কাছে সেগুলো খুব একটা ভালো লাগে না। আমার মনে হয়, ইশ! যদি তামিমের মতো ওই ড্রাইভটা খেলতে পারতাম কিংবা সাকিবের মতো এ কাটটা করতে পারতাম। আমার মনে হয়, তামিম অনেক কিছু পারে। কিন্তু আমি পারি না। আল্লাহ সবাইকে সবকিছু দেন না। তবে কখন কী করতে হয়, সেটি করার চেষ্টা করি আমি। ভুলগুলো থেকে শেখার চেষ্টা করি। আমাদের সব রেকর্ড কিন্তু তার। আমার অনেক ইচ্ছা, নিজের বলে ওকে একবার আউট করব।

বন্ধু তামিমের সঙ্গে দ্বৈরথ নিয়ে মুশফিক বলেন, রেকর্ড নিয়ে আমি ভাবি না। এ নিয়ে এখনও কিছু জানি না। তবে তামিম জানতে পারে। সে আসলে সবকিছুই জানে। বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান ও। তার সঙ্গে সবসময় আমার একটা প্রতিযোগিতা থাকে। সেটি মধুর প্রতিদ্বন্দ্বিতা। বাঁহাতি ওপেনার আমাকে অনেক অনুপ্রেরণা জোগায়। যে কোনো দলে এমন প্রতিযোগিতা থাকা ভালো। আমি মনেপ্রাণে চাই, সে সর্বোচ্চ স্কোরার হোক। তবে এও চাই– আমি যেন তার চেয়ে ১ রান হলেও বেশি করতে পারি।