তামিমের সেরা ইনিংসের দিনে জিম্বাবুয়ের লক্ষ্য ৩২৩


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ফর্মে নেই তামিম। ডট বলে রানের চাপ বাড়ে, তামিমের রান বাড়ে না। সমালোচনা, নেতিবাচক মন্তব্যে জর্জরিত তামিম অবশেষে ফিরেছেন। রান ফোয়ারা ছুটিয়েছেন, থেমেছেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে।

তামিম ইকবালের ১৫৮ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৩২২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচেও টস জেতেন তিনি। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চান তারা। সেই লক্ষ্যে শুরুটা দারুণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলেন তারা।

দুর্ভাগ্যক্রমে রানআউট হয়ে ফেরেন লিটন। ড্যাশিং ওপেনারের ড্রাইভ ঠিকমতো ফেরাতে পারেননি বোলার কার্ল মুম্বা। তার হাতে লেগে বল আঘাত হানে স্টাম্পে। বেশ কিছুটা এগিয়ে থাকা লিটন চেষ্টা করেও সময়মতো ক্রিজে ফিরতে পারেননি। সেই রেশ না কাটতেই তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউটে কাটা পড়েন নাজমুল হোসেন শান্ত।

দ্রুত গতিতে রান তোলে ৩৭ তম অর্ধশতক তুলে নেন মুশফিকুর রহিম। ৫০ বলে ৫৫ রান করে ওয়েসলি মাধেভেরের বলে আউট হন তিনি।

মুশফিক আউট হলেও থেমে থাকেননি তামিম। একাই বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন, রান ফোয়ারা ছুটিয়েছেন। মাহমুদউল্লাহ্‌কে সাথে নিয়ে সচল রেখেছেন রানের গতি। তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের পরিবারের সদস্য হন তিনি।

মাহমুদউল্লাহ্‌ ৪১ রানে আউট হলেও তামিম ছিলেন দুর্বার, অপ্রতিরোধ্য। আউট হওয়ার আগে খেলেন ক্যারিয়ার সেরা ১৫৮ রান। ১৩৬ বলে ২০ চার ও ৩ ছয়ে এই ইনিংসটি সাজানো ছিল।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট লাভ করেন ডোনাল্ড তিরিপানো ও কার্ল মুম্বা।

তামিমের আউটের পর শেষের দিকে মো. মিথুনের ১৮ বলে ৩২ রানের ক্যামিওতে স্কোরবোর্ডে ৩২২ রা্র জমা করে বাংলাদেশ।

সিরিজে টিকে থাকতে জিম্বাবুয়েকে করতে হবে ৩২৩ রান।