তামিমের সেরা একাদশে বন্ধু সাকিব


paperslife

বিশ্বকাপের ধুম লেগেছে সর্বত্র। এই উত্তেজনায় সাবেক-বর্তমান ক্রিকেটাররা একের পর এক পছন্দের সেরা একাদশ নির্বাচন করছে।

তামিম ইকবালও পিছিয়ে নেই। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে নিজের পছন্দের বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচন করেছেন এই ওপেনার। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি জায়গা দিয়েছেন সাকিব আল হাসানকে।

এছাড়া নিজে এশিয়ান ক্রিকেটার হওয়ায় পুরো একাদশেই রয়েছে এশিয়ানদের মূল্যায়ন করেছেন তিনি।

বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাকিবের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস।

তার দলে পাকিস্তান থেকেও রয়েছেন ২ জন ক্রিকেটার, ভারত থেকে ৪ জন, অস্ট্রেলিয়া থেকে ২ জন শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা থেকে ১ জন করে জায়গা করে নিয়েছে।

সবমিলিয়ে ৫ ব্যাটসম্যান, ২ জেনুইন অলরাউন্ডার এবং ৪ বোলার নিয়ে একাদশ সাজিয়েছেন তামিম।

মজার ব্যাপার, দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং তার দলে থাকলেও, অধিনায়ক হিসেবে তাকে পছন্দ নয় তামিমের।

তার দলের অধিনায়ক হিসেবে তিনি বেছে নিয়েছেন ২০১১ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ভারতের মহেন্দ্র সিং ধোনিকে।

তামিমের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ :

শচিন টেন্ডুলকার (ভারত), ভিরেন্দর শেবাগ (ভারত), বিরাট কোহলি (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শোয়েব আখতার (পাকিস্তান), গ্লেন ম্যাকগ্রাহ (অস্ট্রেলিয়া) এবং মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)।