দেশে করোনা প্রতিরোধে আবারো তৃতীয় দফায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। এর আগের ছুটি বাড়িয়ে নতুন ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
এদিকে দেশে এখন পর্যন্ত মোট ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।
অন্যদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৫৭। সেখানে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৫২ জন।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

