দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। এদিন দিনের শুরু থেকেই কমতে থাকে সূচক। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে।
ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১০ দশমিক ৪ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৫৭০ দশমিক ১৯ পয়েন্টে। এদিকে ৬ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে ২ হাজার ৭৫ দশমিক ৩৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ২ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৩১৯ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৭ কোটি ১২ লাখ ৬৬ হাজার ১৫৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ২২৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৮৮ কোটি ২১ লাখ ২৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত ছিল ৬৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১০ হাজার ৩৭৫ দশমিক ৮৯ পয়েন্টে নেমে যায়। আর ৯৪ দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৮০২ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৮৬২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৪ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬২ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির বাজারদর।
