দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৫২ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ৫০ দশমিক ২ পয়েন্টে। ১৯ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ কমে ২ হাজার ২৩০ দশমিক ৯৩ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৫ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ কমে ১ হাজার ৪০৫ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৪ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৯৩৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫১২ কোটি ১৭ লাখ ৪৩ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬২১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২২১টির ও অপরিবর্তিত ছিল ৩৯টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৯১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১১ হাজার ২৯৭ দশমিক শূন্য ৩ পয়েন্টে নেমে যায়। ১০৫ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৬০ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৭ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ২০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৪ টাকা।