দাঁত নিয়ে শিশুর জন্ম, বিস্ময়ে পরিবার


paperslife

ভারতের বেঙ্গালুরুতে সবেমাত্র ভূমিষ্ঠ হওয়া এক কন্যাশিশু তার মুখে সাদা দুটো জিনিস চকচক করছে। অবাক হয়ে চিকিৎসকরা লক্ষ্য করলেন মায়ের গর্ভ থেকেই দুটো দাঁত নিয়ে জন্মেছে এ শিশু।

এ বিষয়ে চিকিৎসকরা জানান, এমন ঘটনা সচরাচর ঘটে না। তবে এতে ঘাবড়াবার কিছু নেই। বিষয়টি ভুতুড়ে কিছুই নয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, সদ্যোজাত সেই শিশুর দাঁত দুটি অস্ত্রোপচার করে তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

সদ্যোজাত মেয়ের মুখের সামনের দিকে দুটি দাঁত দেখে রীতিমতো আঁতকে ওঠেন মা। অভিভাবকরাও অবাক ও কিছুটা চিন্তিত। বিষয়টিকে নানা কুসংস্কারের অংশ মনে করছেন তারা।

এমনটি আগে কখনা দেখেননি বা শোনেননি তারা। যে কারণে ঘটনাটি ভারতীয় গণমাধ্যমেও চলে আসে।

চিকিৎসক রা জানান, ভারতে প্রতি ৩০ হাজার নবজাতকের মধ্যে একজনের বেলায় এমন দাঁত দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে চোয়ালের বা নিচের মাড়ির দুই মধ্য দাঁতটি প্রকাশ পায়। সাধারণত মায়ের গর্ভে থাকাকালীন হরমোনের পরিবর্তনের ফলে সদ্যোজাত এমন দাঁত নিয়ে জন্মায়।

তারা আরো জানিয়েছেন, এ দাঁত এই শিশুর জন্য অপ্রয়োজনীয়। জন্মকালীন বা নবজাতক বয়সে দাঁত থাকার কারণে শিশু ব্যথা পেতে পারে। তার খাবার গ্রহণে অসুবিধা হয়।

বুকের দুধ খাওয়ানোর সময় দাঁতের কামড় বা আঁচড়ে দুগ্ধদানকারী মা অস্বস্তি অনুভব করেন। আবার দাঁত যদি নড়বড়ে থাকে তবে তা হঠাৎ ছুটে গিয়ে শ্বাসনালিতে চলে যাওয়ার ভয় থাকে।

এছাড়া স্বাভাবিকের মতো দেখতে হলেও এ ধরনের দাঁতের ওপর হলুদ রঙের আচ্ছাদন থাকে। এসব দাঁত সাধারণভাবে মাড়ির সঙ্গে আলগাভাবে আটকে থাকে। অস্থি বা শেকড়মূল তত সুদৃঢ় হয় না।

তা ছাড়া এমন অস্বাভাবিক দাঁত নিয়ে জন্মালে শিশুর জিভে আলসার হওয়ার সম্ভাবনাও তৈরি হয়।

ছেলেশিশুর চেয়ে মেয়েশিশুর ক্ষেত্রে দাঁত নিয়ে জন্মানোর প্রবণতা বেশি বলে জানান তারা।