দুইশো বছরের প্রাচীন ভবন ছারখার হয়ে গেল মুহূর্তেই!



গতকাল(সোমবার) ফ্রান্সের প্যারিসে একটি মধ্যযুগের স্থাপনা আগুনে পুড়ে অনেকটাই ধ্বংস হয়ে গেছে। জানা যায়, ফ্রান্সের প্যারিসে অবস্থিত নটরডাম ক্যাথেড্রাল স্থাপনাটি ওই দেশের সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর একটি। এবং এটি দুইশো বছরের পুরনো ফ্রান্সের একটি প্রতীক।

তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি।  কর্মকর্তারা বলছেন, চলমান সংস্কার কাজের সাথে কোনও সম্পর্ক থাকতে পারে।  গতবছর ফ্রান্সের ক্যাথলিক চার্চ ভবনটি রক্ষার জন্য তহবিলের সমন্বয়  করেছিল বলে জানা যায়।

এছাড়াও, কর্মকর্তারা জানান আগুন লাগার পর মূল কাঠামো এবং দুটো বেল টাওয়ার রক্ষা করা গেছে। স্থানীয় সময় সাড়ে ছয়টার সময় আগুন লাগে এবং তা অতিদ্রুত ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ক্যাথিড্রালের ছাদে যখন আগুন জ্বলতে থাকে তখন ভবনের জানালা ভাঙার জোরে শব্দ শোনা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ওই স্থাপনার একটি বেল টাওয়ার ধংসের হাত থেকে বাঁচানোর জন্য প্রায় ৫০০ জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করে। এবং সে সময় ক্যাথেড্রালের শিল্পকর্ম সংরক্ষণ এবং টাওয়ার রক্ষার জন্য রাতভর সর্বাত্মক চেষ্টা চালানো হয়।

আগুন লাগার এই ঘটনার পর ক্যাথেড্রালের আশেপাশের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হন, আগুনের ঘটনা প্রত্যক্ষ করবার জন্য। সে সময় অনেককে কাঁদতে দেখা যায়,কেউবা প্রার্থনা করছিলেন। এছাড়াও,  অনেক গির্জায় বেল বাজাতে শোনা যায়।

আগুন লাগার এই ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘটনাস্থলে সকল ক্যাথলিক এবং ফরাসি নাগরিকের জন্য তার সমবেদনার কথা জানান। তিনি বলেন, “আমাদের এই অংশটি পুড়তে দেখে আমার দেশের আর সবার মত আমিও আজকে অত্যন্ত ব্যথিত” বলে দুঃখ প্রকাশ করেন।

এছাড়াও,  তিনি পুনরায় একত্রে নটরডাম তৈরি করার ঘোষণা দেন। এবং এই ঘটনায় ফায়ার কর্মীদের  সাহসিকতা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট।