ঢাকার খিলগাঁও এলাকার গোড়ানের একটি বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মাকে দগ্ধ অবস্থায় মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হয়, বাচ্চা দুটিকে রাতে জবাই করে হত্যা করে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন মা। তাকে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে খিলগাঁও গোড়ানের ৩৯৭ নম্বর বাড়ি থেকে আলভি (১১) ও জান্নাত (৬) নামের শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও বটি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, তার স্বামীর নাম মোজাম্মেল হক। তার একটি ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে। গ্রামের বাড়ি শ্রীনগর, মুন্সীগঞ্জ।

