দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশ মানছে না জনগণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসে সংক্রমণ রোধে দেশেজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে কঠোরভাবে বলা হলেও অনেক ক্ষেত্রে তা মানছেন না জনগণ।

মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আহ্বানে ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা।

সংবাদ বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

সভায় উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশ দেয়া হলেও সেটি অনেক ক্ষেত্রে জনগণ আমলে নিয়ে কাজ করছে না।

ব্যবসায়ী নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী নিজেই এপ্রিলে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে দেশের মানুষের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রয়োজনে যেকোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হলে এমসিসিআই ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সদস্যরা সে সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাবে বলে ব্যবসায়ী নেতারা জানান।

তারা বলেন, এ মূহূর্তে যথাযথভাবে করোনার সংক্রমণ মোকাবেলাই সরকারের প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়।সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

উপস্থিত ছিলেন, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী, এমসিসিআইয়ের সহসভাপতি আনিস এ খান, সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীমসহ অনেকে।

পেপারস লাইফ/খবর/জাতীয়