দেবলিনা বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের


devoleena bhattacharjee

ভারতীয় বাঙালী অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যের বিরুদ্ধে এবার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সম্প্রতি মুঝসে শাদি করোগের ময়ূর ভার্মা সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন দেবলিনা ভট্টাচার্যের বিরুদ্ধে।

ময়ূরের অভিযোগ, দেবলিনা তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। নষ্ট করতে চাইছেন তার ইমেজ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুনিপুণভাবে ওই কাজ দেবলিনা করে যাচ্ছেন বলে অভিযোগ করেন ময়ূর।

এদিকে সম্প্রতি দেবলিনা ভট্টাচার্যের বাড়ির রাধুনি করোনায় আক্রান্ত হন। ওই মহিলা কোভিড ১৯ পজিটিভ হোয়ার পরই বিএমসির তরফে তাকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।

তবে রাধুনি না আসতে পারলেও, তিনি রান্না করতে পারেন। তাই তার কোনও অসুবিধা হচ্ছে না বলে জানান দেবলিনা।