রোববার (৯ ফেব্রুয়ারি) খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পুর্ভাবাস বলছে, শীতের তীব্রতা কমতে শুরু করার সাথে সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী ও পটুয়াখালীর কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া জানা গেছে, সারা দেশের বেশির ভাগ এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে।
দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
জানা গেছে, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা কিছু কিছু জায়গায় আজ থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

