করোনা সংক্রমণ শনাক্ত করতে দেশে এক লাখ কিট এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে দেশের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
তিনি জানান, বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। জেলা পর্যায়ে হাসপাতাল আইসোলেশন ইউনিট করা হয়েছে। এছাড়া টেস্টিং সুবিধা বাড়ানো হয়েছে ১৪-১৫ জায়গায়। তিনি বলেন, প্রচুর পিপিই তৈরি হচ্ছে, মাস্কও তৈরি হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশকে রক্ষার জন্য সবাইকে একে অপরের সাথে একযোগে কাজ করতে হবে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে নতুন করে ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। আর নতুন করে করোনায় আকান্ত হয়ে মারা গেছেন ৪ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ১১৭ জন। মারা গেছেন ১৩ জন।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

