সারাদেশে করোনা সংক্রমণ দিনকে দিন বেড়েই চলছে। নতুন করে আজ আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সেইসাথে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুও। তবে এটাকে এখনই শীর্ষ সংক্রমণ মানতে নারাজ বিশেষজ্ঞরা।
তাদের মতে তারা সংক্রমণের হার কমতে থাকলে বোঝা যাবে সর্বোচ্চ কোনটি। দেশজুড়ে পর্যাপ্ত পরীক্ষা নিশ্চিত করতে পারলেই আসল চিত্র বেরিয়ে আসবে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে দেশ করোনা সংক্রমণের দশম সপ্তাহে আছে। সোমবার (১১ মে) থেকে গত সাতদিনের চব্বিশ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিনিয়ত ৬শ থেকে ৮শর মধ্যেই থাকছে আক্রান্তের সংখ্যা।
বিশেষজ্ঞরা বলছেন সামনে দেশে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক পর্যায় গিয়ে আরো কমে যাবে। যখন সেই কমবে তখন আমরা বলতে পারবো যে আমরা আসলে কোথায় আছি।
এ বিষয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানউর রহমান বলেন, আমরা এখন বুঝতে পারছি যে আক্রান্তের দিক থেকে উপরের দিকে যাচ্ছি। ভাইরাসটি এখনো ছড়িয়ে যাচ্ছে।
তারা বলছেন, কিছুটা শিথিল লকডাউন তারই প্রভাবে কিনা এমন পরিস্থিতি সেটা ভেবে দেখতে হবে। তাছাড়া দোকানপাট আর গার্মন্টস খুলে দেয়ার ধাক্কা সামলাতে হতে পারে দ্বাদশ সপ্তাহে।
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানউর রহমান আরও বলেন, চিকিৎসার পাশে সাথে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। সাথে সামাজিক দূরত্ব ও যেসব স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মানতে হবে। তাহলেই আমরা নির্ধারণ করতে পারবো যে সংক্রমণের দিক থেকে আমরা কোন অবস্থানে আছি।

