দেশে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে দেশের ৭০ টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এই তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য লাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।
বিশ্বজুড়ে এক দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে দুই লাখের বেশি। এক দিনে দুই লাখ মানুষের করোনায় আক্রান্ত এবারই প্রথম।
এছাড়া একদিনে ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ। ফলে মৃতের সংখ্যা সোয়া ৫ লাখ ছুঁইছুঁই। আর মোট আক্রান্ত প্রায় এক কোটি ১০ লাখ।

