দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৪২৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৬৬ লাখ মানুষের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এতে মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজারেরও বেশি মানুষ।

