দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩৩৭ জনের।
নতুন মৃতের মধ্যে পুরুষ ৪ জন এবং মহিলা ৫ জন। যাদের মধ্যে ৭ জন ৭০ বছরের বেশি। বাকি দুজন ৫০-৬০ বছরের মধ্যে।
এছাড়াও গত ১ দিনে করোনায় আক্রান্ত হয়েছে ৩০৯ জন। সেইসাথে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯৮ জনে।
আজ শনিবার (২৫ এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা.নাসিমা সুলতানা।
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত (শনিবার সকাল সোয়া দশটা) এক লাখ ৯৭ হাজার ২৬৩ জন মারা গেছেন।
প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩০ হাজার ২৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ লাখ ১ হাজার ৯২৬ জন।
সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন। মৃত ৫২ হাজার ১৮৫ জন। স্পেনে সংক্রমিত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। মারা গেছে ২২ হাজার ৫২৪ জন।

