দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সেইসাথে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জন।
এর আগে মঙ্গলবার আইইডিসিআর জানায়, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এরমধ্যে পাঁচজন মারা গেছেন, ২৫ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।

