দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩১৪১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২০ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০৫ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৭১ জনে।
সেইসাথে গত ২৪ ঘণ্টায় জন সুস্থ হয়ে ফিরেছেন ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন।
আজ রোববার (১৪ জুন) করোনা নিয়ে করা নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্য অনুযায়ী, রোববার (১৪ জুন) সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ লাখ ৭২ হাজার ৬২০ জনে। সর্বমোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৪৫৭ জনের। প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন, ৪০ লাখ ৪২ হাজার ৪৬৩ জন।

