দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৬২১ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৯ জন। সেইসাথে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মারা গেছে ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন।
রোববার (১২ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮২৮ জন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জনের শরীরে।
উল্লেখ্য, বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে ভাইরাসটির সংক্রমণ। গত ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
এরপর শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা। এর আগে শনিবার পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ছিল ৩০ জন। এবং আক্রান্তের সংখ্যা ছিল ৪৮২ জন।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

