দেহরক্ষীরা কেন কালো সানগ্লাস পরে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেহরক্ষী।  রূপালি জগতের তারকা, খেলোয়াড়, শিল্পপতি থেকে রাজনৈতিক নেতা বা হেভিওয়েট ব্যক্তিদের রক্ষায় যারা সদা নিয়োজিত।

শুধু দেহরক্ষাই নয় নানান ঝামেলা থেকে রেহাই পেতেও তারাই ভরসা। সমস্যা যেমনই হোক, ফ্যানেদের হাত থেকে নিষ্কৃতি বা পাপারাৎজিদের খপ্পর থেকে মুক্তি।

মজার ব্যাপার হলো দেহরক্ষী পদবিধারী এই মানুষগুলো পোশাক প্রায়শই কালোর পাশাপাশি প্রায় সর্বদায় তারা চোখে কালো রোদ চশমা পরেন।

কেন কালো চশমা তাদের নিত্য সঙ্গী সেটাই ভাবনার বিষয়? ফ্যাশন বা স্মার্ট দেখানোর জন্যই দেহরক্ষীরা সানগ্লাস পরেন? একেবারেই না। এর পিছনে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে নিরাপত্তার বিষয়টিও। দেহরক্ষীর প্রশিক্ষণ দেওয়ার সময়েই এই বিষয়ে সচেতন করে দেওয়া হয় তাদের।

প্রথমত, কোনও অপরাধীর চোখকে ধুলো দিতেই এই বিশেষ ট্রিক ব্যবহার করেন দেহরক্ষীরা। কালো চশমা থাকায় তাদের নজর ঠিক কোথায়, কাদের অনুসরণ করছে সেটা বোঝা সম্ভব হয় না। ফলে খুব সহজেই চারপাশে নজরদারি চালানো যায়।

দ্বিতীয়ত, ফ্ল্যাশ লাইট বা সূর্যরশ্মির হাত থেকে বাঁচতেও কালো রোদ চশমা ব্যবহার করেন বডিগার্ডেরা। তাদের ফোকাস থাকে নিরাপত্তার দিকে, তাই কোনও অবস্থাতেই এক মুহূর্তের জন্যও যাতে মনোসংযোগে বিচ্যুতি না ঘটে তাই এই ব্যবস্থা।

যদিও, কালো চশমা পরলে বাইরের দুনিয়ার কাছে আবেগ লুকিয়ে রাখাও সম্ভব হয়।

তাছাড়া, দেহরক্ষীদের প্রায়ই গুলির লড়াই বা বিস্ফোরণের মুখোমুখি হতে হয়। চোখের সুরক্ষার জন্যও সানগ্লাস ব্যবহার করেন দেহরক্ষীরা।