তিন দিন আগের ঘটনা। আর্জেন্টাইন স্ট্রাইকার পাউলো দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনির করোনা নেই বলে সনাক্ত হয়।
সে সময় করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে জানান দিবালা। দিবালা বলেন, ‘নিশ্বাস বন্ধ হয়ে আসছিল। হা করেও শ্বাস নিতে পারছিলাম না।’
তিন দিন পর আবারো করোনা পজিটিভ পাউলো দিবালা এবং তার বান্ধবী। ইংলিশ ট্যাবলয়েড ‘দ্য সান’কে ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন সাবিতিনি।
তিনি বলেন, ‘অনেকেই আমাকে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছেন। গেল একুশে মার্চ আমি ও আমার সঙ্গী পাওলো দিবালার শরীরে করোনা ধরা পড়ে। কিন্তু তিন দিন আগে করানো কোভিড-১৯ পরীক্ষায় দু’জনেরই নেগেটিভ ফল আসে। কিন্তু শনিবার সকালে তৃতীয়বারের মতো পরীক্ষা করালে আবারও আমাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।’

