আবার বাবা হয়েছেন মাহমুদউল্লাহ্, খবরটি বেশ পুরোনো। গত ৬ এপ্রিল সোমবার দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের জন্ম দেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। এর মাঝে দ্বিতীয় পুত্রের নাম জানালেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
সোশ্যাল সাইটে দেওয়া এক পোস্টে মাহমুদউল্লাহ জানিয়েছেন, তার দ্বিতীয় ছেলের নাম, মোহাম্মদ জুয়াইদ উল্লাহ মায়েদ। এই পোস্টে নিজের ছেলের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া চেয়েছেন তিনি।
করোনার দিনগুলো তার সবচেয়ে তার চেয়েও বড় চিন্তা ছিল সন্তান সম্ভবা স্ত্রী আর হবু সন্তানকে নিয়ে। কেননা করোনার কারণে চারদিক সবকিছুই এখন বন্ধ। সন্তান সুস্থভাবে দুনিয়াতে আসায় তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।


