ধরলায় নৌকাডু‌বি, নারীসহ নি‌খোঁজ ৪



ধরলায় নৌকাডু‌বি, নারীসহ নি‌খোঁজ ৪

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি:

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নে ধরলা নদীতে নৌকাডু‌বির ঘটনায় নারীসহ চারজন নি‌খোঁজ হ‌য়ে‌ছেন।

বুধবার (২৭‌মে) বিকা‌লে ইউনিয়নের বকসীগঞ্জ বাজার থে‌কে পূর্বদিকে সাত‌ভিটা নামক স্থা‌নে ধরলা নদীর এক‌টি অং‌শে এ ঘটনা ঘ‌টে।

উ‌লিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়া‌জ্জেম হো‌সেন এবং বুড়াবু‌ড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তা‌লেব এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নি‌খোঁজ ব‌্যক্তিরা হ‌লেন, নূর ইসলাম (৫০) আমেনা বেগম, নুর ইসলাম (৫২) ও কামরুজ্জামান। এরা সবাই উপ‌জেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়ার বা‌সিন্দা।

চেয়ারম‌্যান জানান, ইউনিয়নের কলাকাটারচর নামক স্থা‌নে এক‌টি বি‌য়ের বৌভাত অনুষ্ঠান থে‌কে এক‌টি শ‌্যা‌লো ইঞ্জিন চা‌লিত নৌকায় ক‌নে প‌ক্ষের প্রায় ৫০ জন যাত্রী বকসীগঞ্জ ঘাঁটে ফির‌ছি‌লেন। প‌থিম‌ধ্যে সাত‌ভিটা নামক স্থা‌নে ঝড়বৃ‌ষ্টির কব‌লে প‌ড়ে নৌকাটি ডু‌বে যায়।

এসময় অনেকে সাঁত‌রি‌য়ে তী‌রে উঠ‌তে সক্ষম হ‌লেও আমেনা বেগম না‌মে এক নারী সহ চারজন নি‌খোঁজ হন। খবর পে‌য়ে উ‌লিপুর ফায়ার সা‌র্ভিসের উদ্ধার-কর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছা‌লেও ডুবু‌রি না থাকায় তারা নি‌খোঁজ‌দের উদ্ধার কর‌তে পা‌রেন‌নি। ত‌বে বৃহস্পতিবার সকা‌লে রংপুর থে‌কে ডুবু‌রি দল এসে পুণরায় উদ্ধার কাজ শুরু কর‌বে ব‌লে জানান চেয়ারম‌্যান।

নৌকার যাত্রী‌দের বরাত দি‌য়ে চেয়ারম‌্যান আরও জানান, বৃ‌ষ্টি শুরু হ‌লে নৌকায় থাকা এক‌টি প‌লি‌থি‌নের নি‌চে একস‌ঙ্গে অনেকে আশ্রয় নি‌তে চাই‌লে অনেক মানুষের সমাগম থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ডু‌বে যায়। এসময় নদী‌তে বাতা‌সের বেগ থাকায় মা‌ঝি নৌকা নিয়ন্ত্রণ কর‌তে পা‌রেন‌নি।

উ‌লিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, স্থানীয়ভা‌বে উদ্ধার অভিযান চালা‌লেও বুধবার রাত পর্যন্ত চারজন নি‌খোঁজ র‌য়ে‌ছেন। ডুবু‌রি দল‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে। আগামীকাল (বৃহস্প‌তিবার) সকা‌লে তারা উদ্ধার অভিযানে অংশ নে‌বেন।