চিকিৎসার জন্য পাকিস্তান সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার কারারুদ্ধ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।
তবে আদালত এই নিষেধাজ্ঞা দিয়েছেন যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। নওয়াজ হৃদ্যন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। গত মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নওয়াজের করা জামিন আবেদন খারিজ করে দেন আদালত। প্রধান বিচারপতি বলেন, নওয়াজ শরিফ যেদিন জামিনে মুক্তি পাবেন, সেদিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত তাঁর দণ্ড স্থগিত থাকবে।
এর আগে আল-আজিজিয়া বিষয়ক স্টিল মিলস দুর্নীতি মামলায় গত বছর পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। তখন থেকে তিনি কারারুদ্ধ অবস্থায় আছেন।
এদিকে নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের অভিযোগ করেন যে, ক্ষমতাসীন ইমরান খানের দল তাঁর বাবার সঙ্গে দুর্ব্যবহার করছে।

