সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়রের শপথ আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সেইসাথে নির্বাচিত কাউন্সিলরগণের শপথ ও একই সাথে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।
হেলালুদ্দীন আহমেদ জানান, সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে মেয়রদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী। এরপর এবং দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
প্রসঙ্গত, বৃহস্পতিবার শপথ নিলেও মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য মে মাসের মাঝামাঝি পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দু’জনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।

