নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৫৯ জন নিহত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে বোর্নো রাজ্যের গুবিও জেলার প্রত্যন্ত একটি গ্রামে ঢুকে এই হত্যাকাণ্ড চালায় সন্ত্রাসীরা। সেইসাথে ওই গ্রামটিও জ্বালিয়ে দেয় তারা।

তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে এটি একটি প্রতিশোধমূলক হামলা। এছাড়াও সন্ত্রাসীদের বিরুদ্ধে ওই এলাকায় সেনাবাহিনীর তৎপরতার প্রতিশোধ স্বরূপ এই হামলা হতে পারে।

এছাড়াও বার্তা সংস্থা এএফপি ঘটনাস্থল থেকে ৫৯ মরদেহ উদ্ধারের কথা বললেও রয়টার্সের খবরে বলা হয়েছে, সেখানে ৬৯ জনকে হত্যা করা হয়েছে।

এএফপি বলছে, সম্প্রতি সন্ত্রাসীরা ওই গ্রাম থেকে গবাদি পশু লুট করতে গেলে তাদের ওপর হামলা চালায় এলাকাবাসী। এতে কয়েকজন সন্ত্রাসী প্রাণ হারানোয় তার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

রয়টার্স দাবি করছে, সন্ত্রাসীদের দমনে ওই এলাকায় তৎপর নিরাপত্তা বাহিনীর কাছে গ্রামবাসী গোপনে তথ্য পাচার করে থাকে, এমন ধারণা থেকেই এ হত্যাণ্ড চালিয়েছে সন্ত্রাসীরা।

এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সাম্প্রতিক কিছু হামলার পেছনে মুসলিম পরিচয়ধারী সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের স্থানীয় শাখা জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।