নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় আজ বুধবার (২৭ মে) সকালের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানসহ এক নারী নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও ৪ জন।
নিহতরা হলেন, মা রুবিয়া (২৭) ও দুই সন্তান হাসান (৪), সুমাইয়া( ১০)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে একটি টিনের ঘরের ওপর পড়ে। এসময় ঘর থেকে বের হতে গিয়ে সন্তানসহ মা বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও ৪ জন আহত হয়। তাৎক্ষণিক আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

