দেশে চলমান করোনা সংক্রমণের অন্যতম হটস্পট হয়ে ওঠা নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে এই জেলায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। সেইসাথে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৩ হাজার ৫৯৪। মোট সুস্থ ৯১০ জন।
আজ সোমবার (৮ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
এলাকা ভিত্তিক এ পর্যন্ত প্রাণ হারিয়েছে আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৩, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৮, সোনারগাঁও উপজেলায় ১২ জন। পুরো জেলায় ৮৯ জন।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩১৭, বন্দর উপজেলায় ১০৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৩২৬, রূপগঞ্জ উপজেলায় ৫৬০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৯৯৭ ও সোনারগাঁও উপজেলায় ২৮৬ জন। পুরো জেলায় ৩৫৯৪ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪৭, বন্দর উপজেলায় ১৯, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫১৩, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৯৩ ও সোনারগাঁও উপজেলায় ২৮ জন। পুরো জেলায় ৯১০ জন।

