ওয়েলিংটন টেস্টে খুব দ্রুত ভারতকে অল আউট করে ব্যটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের ৮৯ রানে ভর করে বড় রানের লিড নেওয়ার পথে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছিল ১৬৫ রানে। জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ২১৬ রান। এগিয়ে আছে ৫১ রানে।
শুরুতে ইশান্ত শর্মার জোড়া ধাক্কায় প্যাভিলিয়নে ফিরে যান দুই কিউই ওপেনার টম লাথাম (১১) এবং টম ব্লান্ডেল (৩০)। এরপর উইলিয়ামসন এবং টেলর জুটি তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন।
ততম টেস্টে টেলর করলেন ৪৪ রান। টেলরকে আউট করেন সেই ইশান্তই। এরপর উইলিমসনকে ৮৯ রানে আউট করে ভারতকে ম্যাচে ফেরান মোহম্মদ শামি। নিকোলসকে(১৭) ফেরান অশ্বিন।
১৪ রানে অপরাজিত রয়েছেন ওয়াটলিং আর কলিন ডি গ্র্যান্ডহোম ৪ রান করে ক্রিজে রয়েছেন। তিনটি উইকেট নেন ইশান্ত।
গতকাল শুক্রবার ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙেছিলেন কাইল জেমিসন। আর শনিবার সকালে ভারতীয় ব্যাটিংয়ের লেজ ছাঁটার কাজটা করেন অভিজ্ঞ টিম সাউদি। ৫ উইকেটে ১২২ রান নিয়ে খেলতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস।
পান্ত ১৯ করে রান আউট হলেন। রাহানে করলেন ৪৬ রান। শেষ দিকে মোহম্মদ শামি ২১ রান করেন। সাউদি এবং জেমিসন চারটি করে উইকেট নেন।
সিরিজের টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হওয়া স্বাগতিকরা ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিল।

