গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ৫ বাংলাদেশির মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুস সামাদ ও সিলেটের ফরিদ আহমেদের স্ত্রী হোসনে আরা আহমেদের এই দুই জনের মরদেহ নিউজিল্যান্ডে দাফন করা হয়েছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত দুইজনের দাফন সম্পন্ন হয়েছে। অপর ৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।
নিউজিল্যান্ডে অনারারি কনসাল শফিকুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
শুক্রবার ‘আল-নূর’ মসজিদের পাশের হ্যাগলে পার্কে জুমার নামাজ শেষে নিহত ২৬ জনের মধ্যে ৫ বাংলাদেশির জানাজা অনুষ্ঠিত হয়। তারপর প্রক্রিয়া অনুসারের এক এক করে নিহত সকলের দাফন করা হয়।
নিহত বাকি ৩ বাংলাদেশির মরদেহ কবে দেশে ফেরত পাঠানো হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

