দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন, তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ঊর্ধ্বমুখী। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৯০৬ দশমিক ৯৮ পয়েন্টে। ৩ দশমিক শূন্য ১ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ১৭০ দশমিক ২৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৩ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে ১ হাজার ৩৭৫ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৭ কোটি ১ লাখ ২ হাজার ৩৯৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ২৮৯ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৯১ কোটি ৪৩ লাখ ৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত ছিল ৫৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১ দশমিক ২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯ দশমিক ১৭ পয়েন্টে উন্নীত হয়। ৩৭ দশমিক ৪১ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৯৭ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৩ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৮০৬ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৫১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ২৪৬ টাকা।
