দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে, দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১০ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৯৪০ দশমিক ২৪ পয়েন্টে। ৪ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ কমে ২ হাজার ১৮৮ দশমিক ৯৩ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৪ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে ১ হাজার ৩৮৯ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১০ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ১২৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৭৭ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৪০ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩৫ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩ দশমিক ১৩ পয়েন্টে নেমে যায়।
৪৯ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৪১ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৫২ হাজার ১৩৭ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩০ কোটি ৫ লাখ ৫৯ হাজার ৭৩৫ টাকা।
