দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনের শুরু থেকেই মন্দা ভাব ছিল লেনদেনে। এদিকে উভয় বাজারে দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৩৭ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৫১১ দশমিক ৭৬ পয়েন্টে। ১৬ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ৮ শতাংশ কমে ২ হাজার ৫৫ দশমিক ৫৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে দশমিক ৯ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে ১ হাজার ২৯১ দশমিক শূন্য ৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৯৯১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৯৪ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ৩৫৫ কোটি ২৯ লাখ ৩২ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২২৩টির ও অপরিবর্তিত ছিল ৪৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১০ হাজার ২৮৭ দশমিক ৯৯ পয়েন্টে নেমে যায়। আর ৫০ দশমিক ১১ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৩৯ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৬০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৯ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৮৯৯ টাকা।
