নির্বাচনী প্রচারণায় সব রেকর্ড ভেঙে ফেললেন বিজেপি প্রধান নরেন্দ্র মোদি। ২০১৪ সালে রেকর্ড ভেঙে বিপুল জয় পেয়েছেন। শুধু তাই নয় নির্বাচনী প্রচারণায় তিনি কোটি কোটি টাকা ব্যায় করেছেন।
গত পাঁচ বছরে মোদির প্রচারণা তহবিলে জমা হয়েছে পাঁচ হাজার কোটি রুপি। এর পুরোটাই তিনি নির্বাচনে জয় পেতে ব্যয় করছেন। নির্বাচনী প্রচারণায় ব্যায়ের দিক থেকে আর কোনো দলই মোদির ধারে-কাছেও নেই।
বিশ্লেষকরা বলছেন, ‘লাখ লাখ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। হাজার হাজার প্রকল্প টাকার অভাবে কোথাও অর্ধেক হয়ে পড়ে আছে, কোথাও কাজই শুরু হয়নি। কিন্তু মোদিজির প্রচার-প্রচারণাতে কোনো ভাঁটাই পড়ছে না। তার গুণগান গেয়ে বিজ্ঞাপন চলছে সর্বত্র।’
অনেকের প্রশ্ন, যেই দেশে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটায়, যেই দেশে কোটি কোটি শিশু অর্থের অভাবে স্কুলে না গিয়ে অমানষিক পরিশ্রম করতে বাধ্য হয়, সেই দেশে নির্বাচনী প্রচার-প্রচারণায় পাঁচ হাজার কোটি রুপি ব্যয় করা কতটা যৌক্তিক?
বিজেপি প্রধান নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারণায় এত টাকা ব্যায় করাকে কেউ ভালোভাবে নিচ্ছে না বরং প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

