আসন্ন লোকসভা নির্বাচনে সামাজিক যোগাযোগের মাধ্যম (ফেসবুক) সকল ধরণের গুজব ভুয়া সংবাদ ও উসকানিমূলক প্রচারণা ছড়িয়ে পড়ার আগেই তা রোধ করতে ভারতে প্রায় ৩০ হাজার সদস্যের ৪০ টি টিম গঠন করেছে ফেসবুক।
এছাড়াও, মেশিন লার্নিং ব্যবহার করে প্রতিদিন প্রায় ১০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ অথবা ব্লক করে দেয়া হচ্ছে বলে জানা গেছে।
এই নির্বাচন এ আগামী ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে দেশটির প্রায় ৯০ কোটির বেশি মানুষ তাদের ভোট প্রদান করবেন।
আরও, জানা গেছে, নির্বাচন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো তৎপরতায় ফেসবুকের গঠিত ৪০টি দল সবসময় কাজ করবে। নির্বাচনের সময় ফেসবুকের অপব্যবহার নিয়ে ভারতের নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর যথেষ্ট উদ্বেগে রয়েছে।
এসময়, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক, ভারত, আয়ারল্যান্ডের ডাবলিন ও সিঙ্গাপুরের বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচন বিষয়ের বিভিন্ন ভিডিও, অডিও ও টেক্সট পর্যবেক্ষণ করবে এ দল।
ফেসবুকে প্রকাশ হওয়া কনটেন্টগুলোর কোনটি গ্রহণযোগ্য তা যাচাই-বাছাই করতেই টিমগুলো গঠন করা হয়েছে। বলে জানান, ফেসবুকের সিভিক ইন্টেগ্রিটির ব্যবস্থাপক কৌশিক খের।
বিশেষ করে, ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর জাতীয় নির্বাচনের সময় সোস্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে এ ধরণের তৎপর হয়ে উঠেছে ফেসবুক।

