নুসরাত ফারিয়ার নতুন গাড়ি


nusrat faria car#paperslife

বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়িকা নুসরাত ফারিয়া। এরই মধ্যে তিনি নায়িকা হিসেবে দুই বাংলায় বেশ পরিচিতি পেয়েছেন।

এবার নুসরাত ফারিয়া কিনেছেন নতুন গাড়ি। টয়োটা সিএইচআর মডেলের নতুন একটি গাড়ির সঙ্গে ছবি পোস্ট করেছেন নিজের ফেইসবুক পেইজে। শনিবার নীল রঙের গাড়িটির সামনে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গেছে তাকে। পোস্টের ক্যাপশনে ফারিয়া লেখেন, ‘নিউ রাইড।’

উল্লেখ্য, ফারিয়া এখন তিনটি গাড়ির মালিক—টয়োটা জি করোলা, অডি এথ্রি ও সিএইচআর। ২০১৮ সালে কিনেছিলেন অডি এথ্রি মডেলের গাড়িটি।