নেইমার নাটকের অবসান কোথায়?




নেইমার ইস্যুতে ধোঁয়াশা কাটছে না কিছুতেই। মৌসুম শেষে ইউরোপিয়ান ক্লাবগুলোর দলবদলের মৌসুম এক পিএসজি-নেইমার-বার্সেলোনাতে এসেই মুখ থুবড়ে পড়ছে। ইতিহাসের রেকর্ড ট্রান্সফার হতে চলেছে যে, তাই সংবাদমাধ্যমগুলো একটু বেশিই রং চড়াচ্ছে নেইমারের দল বদল নিয়ে।
গতকাল ফরাসী পত্রিকা ‘লা পারিসিয়ান’ এর দাবি চার বছরের চুক্তিতে নেইমার নাম লিখিয়েছেন ফরাসী ক্লাব পিএসজি তে। তবে এ নিয়ে নেইমার বা পিএসজি এখনো মুখ খুলে নি। মুখ বন্ধ রেখেছেন নেইমারের পরিবার ও বার্সেলোনাও।
শুরুটা কিছুদিন আগে ব্রাজিলের এক সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। তারা দাবি করি পিএসজি নেইমারের রিলিজ ক্লজ দিতে প্রস্তুত ও বার্সেলোনা ছাড়তে সম্মত নেইমার। সেখান থেকেই বিশ্ব মিডিয়া তোলপাড়। তার মধ্যে ‘লা পারিসিয়ান’ নতুন মাত্রা যোগ করছে গুঞ্জনে।
পিএসজি তে নেইমার পাবেন বাৎসরিক ৩০ মিলিয়ন পাউন্ড যা নেইমারের বর্তমান বেতনের প্রায় তিন গুন। এছাড়াও অনেক ব্যক্তিগত স্পনসর তো থাকছেই। ফরাসী পত্রিকাটির দাবি নেইমারের পরিবর্তে তিন জনের নাম সুপারিশ করেছেন লিওনেল মেসি। এরা হলেন আর্জেন্টিনার পাওলো দিবালা, এঞ্জেল ডি মারিয়া এবং ফ্রান্সের ওসমান ডেম্বেলে কে।
ইউরোপিয়ান ফুটবলের প্রি-সিজন খেলতে নেইমার বার্সেলোনার সাথে এখন যুক্তরাষ্ট্রে। নেইমার জাদুতে জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে বার্সেলোনায় তার মূল্য বুঝিয়েছেন। প্রি-সিজনে আছে এল ক্লাসিকো। তবে সব কিছু ছাপিয়ে নেইমারের দলবদল গত কয়েকদিনের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
নেইমার ফিরবে তো ক্যাম্প ন্যু তে? নাকি পড়ি-সিজন শেষে উড়াল দিবে ফ্রান্সের উদ্দেশ্যে। জানতে ৩০ জুলাই দলবদলের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্পেনে ফিরে আসলে সেটি হবে ইতিহাসের সেরা রিউমার আর ফ্রান্সে গেলে তা ইতিহাসের সেরা ট্রান্সফার।