ন্যু ক্যাম্প নামের স্বত্ব বিক্রি করছে বার্সেলোনা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আগামী ১ বছরের জন্য নিজেদের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের স্বত্ব বিক্রি করতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। এ থেকে অর্জিত অর্থ দান করা হবে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য।

ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্টেডিয়ামের স্বত্ব বিক্রি থেকে পাওয়া রাজস্বের পুরোটাই খরচ করা হবে ফান্ড রিসার্চ প্রজেক্ট এবং বিশ্বব্যাপী মহামারীর বিপক্ষে চলমান যুদ্ধে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফুটবল ক্লাব বার্সেলোনা এবং বার্সা ফাউন্ডেশন এটিকে প্রয়োজন হিসেবেই গণ্য করছে। যেহেতু এখন মানবতার পাশে দাঁড়ানোই মূল কর্তব্য। এ লড়াইয়ে জেতার জন্য নিজেদের সবকিছুই ব্যবহার করতে প্রস্তুত রয়েছে বার্সেলোনা।’

বার্সেলোনা মূলত নামের স্বত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ন্যু ক্যাম্প নামটা ঠিক রেখে এর আগে বা পড়ে ক্রেতা তাদের ইচ্ছেমতো নাম ব্যবহার করতে পারবে এক বছরের জন্য।

করোনার আঘাতে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। বিশ্বে এখনও পর্যন্ত মাত্র চারটি দেশে ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে। তার মধ্যে একটি স্পেন। দেশটিতে এখনও পর্যন্ত করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা ২১ হাজার ২৮২ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি।

১৯৫৭ সালে কাতালানে এই স্টেডিয়াম স্থাপনের পর থেকে কখনও ‘ন্যু ক্যাম্প’ নামের আগে পরে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম বসেনি। কিন্তু এখন জরুরি অবস্থা চলে আসায় অসহায়দের সাহায্যের জন্যই স্পন্সরশিপ বিক্রি করতে রাজি হয়েছে বার্সা কর্তৃপক্ষ।