২৬ এপ্রিল সিএমভি’র ব্যানারে মুক্তি পেল চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার গান-ভিডিও ‘পটাকা’। এই গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিওতে প্রধান মডেলও হয়েছেন।
গত বৃহস্পতিবার ৮টায় গানটির ভিডিও উন্মুক্ত করা হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে ভিডিওটি পাওয়া যাচ্ছে দেশের ভিডিও শেয়ারিং সাইট বাংলাফ্লিক্স-এ।
নুসরাত ফারিয়ার জনপ্রিয়তার কারণে গানটি ভালো ব্যবসা করবে এবং বেশ জনপ্রিয় হবে এমনটাই ধারণা করছিলেন অনেকে, কিন্তু ফলাফল দাঁড়িয়েছে তার বিপরীত। অনেকেই নুসরাত ফারিয়াকে গান গাইতে দেখে ক্ষেপেছে। আর এই ক্ষোভের বহির্প্রকাশ ঘটছে ইউটিউিবে।
ইউটিউবে প্রকাশের পর থেকে ‘পটাকা’ গানের ভিউয়ারস প্রায় চার লাখে চলে আসলেও কমেন্ট বক্সে অনেক নেগেটিভ কমেন্ট আসতে দেখা যাচ্ছে। গানে লাইক এবং ডিজলাইকও প্রায় সমান।
‘পটাকা’র প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বনানীর অভিজাত রেস্তোরাঁ পল্যাটিনাম স্যুইটস-এ আয়োজন করা হয় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। ‘পটাকা’র এই প্রকাশনা উৎসবের মূল মঞ্চে আরও হাজির ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু, বাংলাফ্লিক্স এর পক্ষ থেকে ইবি সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই, প্রাণ-আরএফএল প্লাস্টিক লিমিটেডের হেড অব মার্কেটিং আরাফাতউর রহমান আরাফাত, জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ, পটাকা’র সংগীত পরিচালক প্রীতম হাসান ও গীতিকার রাকিব হাসান রাহুল, চিত্রনায়ক আরেফিন শুভ, কণ্ঠশিল্পী কণা, অভিনেত্রী বাঁধনসহ অনেকেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরকার নাজির মাহমুদ, কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার,নাহিদ মেহেদী, রনিসহ অনেকেই।
