পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান



পদ্মা সেতুর মাওয়া প্রান্তের  ১৩ ও ১৪নং খুঁটির ওপর দশম স্প্যানটি (সুপার স্ট্রাকচার) বসেছে। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।

আজ বুধবার দুপুর ১২টার পর স্প্যানটি বসানো হয়।

সকাল ৯টার দিকে ১৩ ও ১৪নং খুঁটির সামনে চলে আসে। স্প্যানবাহী জাহাজটি যথাযথ স্থানে নোঙর করা হয়। তার পরই স্প্যানটি খুঁটিতে বসানো হয়। সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর বসানোর মাধ্যমে পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।

এদিকে আর বাকি স্প্যানগুলো জাজিরা প্রান্তে বাসানো হয়েছে। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ১২০০ মিটার দৃশ্যমান হয়েছে।