পরম্পরা ধরে রাখতে চান আকবর


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিশ্বজয় করে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করে নেওয়া হয়েছে রাজকীয় বেশে। দেশের প্রথম বিশ্বসেরার ট্রফি দেশে এসেছে, তাই উচ্ছাস-উন্মাদনার কোনো কমতি ছিল না।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশ যুব ক্রিকেট দলকে। এ অনুষ্ঠানে যুব দলের অধিনায়ক আকবর আলী সাকিব-মাশরাফিদের পরম্পরা ধরে রাখার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম ভাইরা বাংলাদেশের ক্রিকেটকে একটা জায়গায় নিয়ে গেছেন, আমার বিশ্বাস আমরা ওনাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’

বিশ্বকাপ ফাইনালে শক্তিশালী ভারতকে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট করে বাংলাদেশ। সহজ টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে ৫০ রান করা বাংলাদেশ এরপর ৫২ রানে হারায় ৬ উইকেট। চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন অধিনায়ক আকবর আলী।

তাই তাকে ধোনি তকমা লাগাতেও ভুল করেননি অনেকে। কিন্তু সেটি বাড়াবাড়ি মনে হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় বাড়াবাড়ি। এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। একটা ইনিংস দেখে আপনি কখনও ধোনির মতো কিংবদন্তির সঙ্গে তুলনা করতে পারবেন না।’

উল্লেখ্য আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সোহরাওয়ার্দী উদ্যানে সংবধর্না দেবেন। ক্রিকেটাররা আগামীকাল বাড়িতে যাবে। ওরা যাতে সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারে সে জন্য আমরা সব ব্যবস্থা করে দিবে বিসিবি।