প্রফেশন পরিবর্তন করছেন বুম্বাদা খ্যাত প্রসেনজিত চট্টোপাধ্যায়!!! কি অবাক হচ্ছেন? হ্যা, সম্ভাবনার কথা জানিয়েছেন খোদ প্রসেনজিত্ স্বয়ং। সোশ্যাল ওয়ালে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি আমি পেশা পরিবর্তন করব।’ কী সেই নতুন পেশা?
সদ্য মুক্তি পেয়েছে প্রসেনজিত্-ঋতুপর্ণার ‘দৃষ্টিকোণ’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত পছন্দ করেছেন দর্শকদের একটা বড় অংশ। তার প্রচারেই ঋতুপর্ণার সঙ্গে নির্দিষ্ট ছবিটি তুলেছিলেন নায়ক। যেখানে নায়িকার চুল ঠিক করে দিচ্ছেন তিনি।
সে কারণেই ওয়েব দুনিয়ার একটা বড় অংশের মতে, মজা করে প্রসেনজিত্ লিখেছেন, এ বার তিনি পেশা পরিবর্তন করে হেয়ার স্টাইলিস্ট হয়ে যাবেন। সব মিলিয়ে প্রসেনজিত্-ঋতুপর্ণার এই ছবিও এখন দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে।
