পাকিস্তানের করাচিতে অজ্ঞাত গ্যাসের বিষক্রিয়ায় নিহত ১৪


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

পাকিস্তানের করাচিতে কামারি এলাকায় অজ্ঞাত গ্যাসের বিষক্রিয়ায় তিন দিনে অনন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন চার শতাধিক মানুষ।

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, রোববার থেকে শহরের কামারি এলাকার বাসিন্দারা গ্যাসের প্রভাবে অসুস্থ হতে শুরু করেন। তাদের সবাই শ্বাসকষ্ট, নাক-চোখ ও গলা জ্বলার মত সমস্যা হওয়ার কথা বলেছেন।

অসুস্থদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পাঁচজনকে আইসিইউতেও রাখা হয়েছে।

তবে ওই বিষাক্ত গ্যাসের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। যাদের মৃত্যু হয়েছে, তাদের ময়নাতদন্ত প্রতিবেদন পেতে ৭২ ঘণ্টা সময় লাগবে। সেখানে হয়ত গ্যাসের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

তবে ওই এলাকার বাতাসের মাত্রারিক্ত সয়াবিন ডাস্টের উপস্থিতি শ্বাসকষ্টের একটি কারণ হয়ে থাকতে পারে বলে মনে করছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর কেমিকেল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস।