প্রিয় মানুষটির কষ্টের মুহূর্তগুলোতে কে ই বা পাশে থাকতে না চায়। আর সেই কষ্টের মুহূর্তের কারণ যদি হয় পিরিয়ডের মত যন্ত্রণা। তাহলে প্রিয় মানুষটির মেজাজ যে খিটখিটে থাকবে সেটাই তো স্বাভাবিক! সেই মুহূর্তে কিভাবে থাকবেন প্রিয় মানুষটির পাশে, তারই উত্তর দিয়েছেন বলিউডের হট গার্ল এলিয়ানা ডি ক্রুজ!
করোনার এই মহামারিতে ঘরে বসে সময় কাঁটাতে অনেক সেলিব্রেটিই বেছে নিয়েছেন ভক্ত-সমর্থকদের সাথে গল্প আড্ডায় মেতে ওঠার দারুণ একটি মাধ্যম। সম্প্রতি ইনস্টাগ্রামে আড্ডায় এক ভক্ত এলিয়ানাকে প্রশ্ন ছুঁড়ে দেন পিরিয়ডের সময় কিভাবে তিনি তার প্রিয় মানুষটির পাশে থাকবেন?
উত্তরে ইলিয়ানা জানান, ‘মাসিক চলাকালীন এই সময়ে খোঁচা মেরে কথা বলা তো দূরে থাক, মনের ভুলেও প্রিয় মানুষটির আশেপাশে ঘুরঘুর করে তাকে বিরক্ত করা যাবে না, অতি সাবধানতার সাথেই কথাবার্তা বলতে হবে। অথবা আলতো করে প্রিয় মানুষের গাল ছুঁয়ে দেয়া যাবে কিন্তু তাতে যদি কোনভাবেই প্রিয় মানুষটি রেগে যায় তাহলে তার দিকে চকলেট ছুঁড়ে দিয়েই দৌড়ে পালাতে হবে।’ এভাবেই মজা করে ভক্তের উত্তর দেন বলিউডের হট গার্ল এলিয়ানা।
সুত্র: বলিউড মিডিয়া

